বগুড়া জেলা
বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ আটক এক যুবক

বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ ভুট্টু মিয়া ওরফে লেকির (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।

গ্রেফতার ভুট্টু জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বারোইল মধ্যপাড়া গ্রামের মৃত জয়বুল্লা মন্ডলের ছেলে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুট্টুকে আটক করা হয়। সে নকল মূর্তি দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিইয়ে নিতো।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ