বগুড়া জেলা

বগুড়ায় “কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ায় ‘কবিতায় বঙ্গবন্ধু ‘ শীর্ষক এক আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যায় স্থানীয় ম্যাক্স মোটেলে বিশ্ববাংলা সংস্কৃতি ফাউন্ডেশন আয়োজিত এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুরাইয়া নিগার সুলতানা ডরথী। প্রধান বক্তা ছিলেন কবি ও শিক্ষাবিদ শোয়েব শাহরিয়ার।

বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক জিয়া শাহীন, ঘাতক দালাল নির্মুল কমিটি বগুড়া জেলা শাখার সভাপতি মীর্জা আহসানুল হক দুলাল, মডেল ও অভিনেত্রী মিলা মঞ্জুসা,কবি, সাংবাদিক ও সংগঠক বাবু বসুধা, কবি ও সম্পাদক ফখরুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড্যারিন পারভেজ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button