বগুড়া জেলা
বগুড়ায় মদসহ যুবক আটক

বগুড়ায় ৫০ লিটার মদসহ আজাদ হরিজন(১৯) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
আটককৃত আজাদ শহরের সুইপার হরিজন কলোনী এলাকার মৃত আমিকা হরিজনের ছেলে।
বৃহস্পতিবার বিকাল পৌণে ৪টার দিকে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সাতমাথার বিআরটিসি ট্রাক ডিপোর মেইন গেইট এর সামনে থেকে ৫০ লিটার মদসহ আজাদ হরিজনকে আটক করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।



