বগুড়া জেলা

বগুড়া ডিসি অফিস চত্বরে সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস চত্বরে লাগানে ফোয়ারা স্থাপনসহ সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস চত্বরে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ্ এনডিসি।

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সার্বিক তত্ত্বাবধানে ও গণপূর্ত বিভাগ, বগুড়ার বাস্তবায়নে ফোয়ারাটি নির্মাণ করা হয়েছে।

ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে উদ্বোধন অনুষ্ঠানে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button