বগুড়া সদর উপজেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

বগুড়া শহরের গোদারপাড়ায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোস্তফা রহমান মোস্তা (৪৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাতে শহরের চারমাথা গোদারপাড়ায় দুর্ঘটনায় নিহত মোস্তফা জেলার কাহালু উপজেলার পাইকড় এলাকার সোলাইমানের পুত্র।  

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, ভোররাতে কোন এক অজ্ঞাত পরিবহন মোস্তফার অটোতে ধাক্কা দিলে ছিটকে পড়ে গিয়ে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করালে সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button