প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়া সদরের সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকায় ট্রেনে কাটা পড়ে রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বগুড়া সদরের শাখারিয়া গোপালবাড়ী এলাকার মৃত রমজান আলীর ছেলে। ওই এলাকার সাবেক মেম্বার ছিলেন তিনি।

আজ বুধবার (২ মার্চ) সকাল ১০টায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিম রেললাইন পাড় হচ্ছিলেন। এসময় ট্রেন এসে ধাক্কা দিলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

পরে পুলিশ এসে মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে নিয়ে যায়।

বগুড়া নারুলী পুলিশ ফাঁড়ির এস আই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button