প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বান্ধবীকে উত্যক্ত: প্রতিবাদ করায় বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীকে ছুরিকাহত

বগুড়ায় বান্ধবীকে উত্যক্তের প্রতিবাদ করায় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বখাটেরা।

আহত খাইরুল (২৪) বগুড়া বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের একজন শিক্ষার্থী ও সবুজ সংঘ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। তিনি শেরপুর উপজেলার নয়মাইল এলাকার আব্দুল মজিদের ছেলে। বর্তমানে তিনি সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

১৯ মার্চ রাত ১০ টার দিকে শহরের ইয়াকুবিয়া মোড় এলাকায় ঘটনাটি ঘটে।

আহত খাইরুলের বন্ধুরা জানান, রাতে একজন বান্ধবীসহ তারা চারজন বন্ধু সাতমাথায় খাওয়া দাওয়ার জন্য গিয়েছিলেন। খাওয়া দাওয়া শেষে খাইরুলসহ তারা হেঁটে হেঁটে ইয়াকুবিয়ার মোড়ে আসেন। ওই সময় দুটি মটরসাইকেলে থাকা ৬জন বখাটে যুবক তাদের বান্ধবীকে উত্যক্ত শুরু করে।

এ সময় খাইরুল প্রতিবাদ করেন। এরপরেই আচমকা বখাটেরা ২ টি লাঠি নিয়ে খাইরুলকে পিটাতে থাকে এবং ছুরিকাঘাত করে। তখন খাইরুলের বন্ধুদের চিৎকারে আশপাশের লোকেরা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button