প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষসহ আটক ৩৮

বগুড়ায় বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করেছে পুলিশ। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
এদের অধিকাংশের বাড়ি বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ফেনী, নেত্রকোনা, ভোলা, টাঙ্গাইল, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, নওগাঁ, দিনাজপুর, বরিশাল ও নাটোর।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৫ জন নারী।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, সদর থানা পুলিশের অভিযানে শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ৩৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়।
এসএ



