বগুড়া সদর উপজেলা
১২ টি স্কুল/কলেজে পৌঁছে গেছে বিডি ক্লিনের “ক্লিন ক্যাম্পাস এন্ড গ্রীন ক্যাম্পাস” এর ফর্ম

আজ বগুড়ার ৭ টি কলেজ এবং স্কুলে বিডি ক্লিন-বগুড়ার সদস্যরা প্রতিষ্ঠান প্রধানের হাতে “ক্লিন ক্যাম্পাস এন্ড গ্রীন ক্যাম্পাস” প্রতিযোগিতায় অংশ গ্রহনের রেজিষ্ট্রেশন ফর্ম হস্তান্তর করে।
স্কুল এবং কলেজগুলি হলোঃ
০১. বগুড়া জিলা স্কুল,
০১. বগুড়া জিলা স্কুল,
০২. ইয়াকুবিয়া স্কুল,
০৩. প্রি-ক্যাডেট স্কুল,
০৪. বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়,
০৫. দি সিটি গার্লস স্কুল।
০৬.বগুড়া সরকারি কলেজ।
০৭ বগুড়া সেন্ট্রাল হাইস্কুল।
০৮.ভান্ডারি বালিকা উচ্চ বিদ্যালয়।
০৯.মজিবুর রহমান মহিলা কলেজ।
১০.হাজী মুহাম্মদ জয়নাল আবেদিন কর্মাস কলেজ।
১১.টি.এম.এস পাবলিক স্কুল এন্ড কলেজ।
এবং ১২.বগুড়া করনেশন স্কুল অ্যান্ড কলেজ।
দেশব্যাপী প্রতিটি শিক্ষাঙ্গনে এভাবেই এগিয়ে চলছে রেজিষ্ট্রেশন এর কার্যক্রম।
উদ্দেশ্য: পরিচ্ছন্ন এবং সবুজ শিক্ষাঙ্গণ গড়ার প্রতিযোগিতায় অংশগ্রহন।
#ক্যাম্পাস_আমার_পরিচ্ছন্ন_রাখার_দায়িত্ব_আমার এই শ্লোগান নিয়ে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক আন্তঃজেলা ও জাতীয় পর্যায়ে “ক্লিন ক্যাম্পাস এন্ড গ্রীন ক্যাম্পাস” শিরোনামে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রতিযোগিতা।
#রেজিস্ট্রেশন_প্রক্রিয়া:প্রতিযোগিতায় অংশগ্রহন করতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধানগণ ৪ জন শিক্ষক প্রতিনিধির অধীনে ৯৬ জন শিক্ষার্থী (ক্যাম্পাস প্রধান: ১ + শিক্ষক প্রতিনিধি: ৪ + শিক্ষার্থী: ৯৬ = ১০১ জন) অংশগ্রহনের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে বিডি ক্লিন কর্তৃক প্রদত্ত ফর্ম পূরণ করে (ফি বিহীন) রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিষ্ট্রেশন করার জন্য আপনার ক্যাম্পাসের নাম, যোগাযোগের ঠিকানা ও ক্যাম্পাস কর্তৃপক্ষের একজনের নাম সহ ফোন নম্বর লিখে bdcleanbogura পেইজে ইনবক্স করুন অথবা ই-মেইল করুন info@bdclean.org এই ঠিকানায়। পরবর্তী ২ দিনের মধ্যেই রেজিষ্ট্রেশন ফর্ম সহ আপনার ক্যাম্পাসে পৌছে যাবে বিডি ক্লিন এর একজন প্রতিনিধি।
#রেজিস্ট্রেশন_শুরু_ও_শেষ:১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০১৯ পর্যন্ত
আর নয় অপরিচ্ছন্ন ক্যাম্পাস, এবার হবো সচেতনলক্ষ্য পরিচ্ছন্ন বাংলাদেশ, সাথে পরিচ্ছন্ন হবে মন।
বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: www.bdclean.org/ccgc



