বগুড়া সদর উপজেলা
বগুড়ায় ব্যবসায়ীকে জরিমানা ৭ হাজার

বগুড়ায় রাজাবাজারে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযানটি পরিচালনা করেন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকশ টিম সহযোগিতা করে।
পরিচালক রিজভী জানান, অভিযানকালে ক্রয় মূল্য সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি আড়তকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভেজাল মসলা বিক্রি থেকে বিরত, অতিরিক্ত মূল্য গ্রহণ না করা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।
এসএ



