প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

বগুড়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় সুমাইয়া আকতার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত সুমাইয়া আকতার (১১) রাজাপুর ইউনিয়নের কর্ণপুর পূর্বপাড়া এলাকার আবু সাইদের মেয়ে।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের ২য় বাইপাস সড়কে কর্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বড় আম্মা আনজু আরার সাথে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই শিশু সুমাইয়ার মৃত্যু হয়। এসময় আনজু আরা গুরুতর আহত হন।

তিনি আরো জানান, নিহত শিশুর মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজর হাসপাতালে মর্গে রয়েছে। আহত আনজু আরাক শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআর/এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button