প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় হাতকাটা রোপন অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: একাধিক হত্যা মামলার আসামি বগুড়ার ওমর খৈয়ম সরকার রোপন। তাকে হাতকাটা রোপন ও ককটেল রোপন নামেও চেনেন সবাই। সেই রোপনকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাত পৌনে ১২ টার সময় পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরাফত ইসলাম। এর আগে ঐদিন দুপুরে তাকে বগুড়া শহরের শিববাটি এলাকা থেকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়। রোপন (৪৬) একই এলাকার বাসিন্দা।

পুলিশ বলছে, রোপনের বিরুদ্ধে নানা অভিযোগে আগের ছয়টি মামলা রয়েছে। এরমধ্যে দুটি হত্যা, একটি অপহরণ ও একটি অস্ত্র আইনে করা মামলা। চাকুসহ গ্রেফতার হওয়ায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা মো. শরাফত ইসলাম বলেন, রোপনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button