বগুড়া সদর উপজেলা

ইফতারে বগুড়ায় কদর বেড়েছে সাদা দইয়ের

বগুড়ায় এবার পবিত্র রমজানের প্রথম দিন থেকেই গতবারের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী। তবে দাম বাড়লেও কমেনি বিকিকিনি। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সাদা দই। বিক্রেতারা বলছেন, গরমের কারণেই পণ্যটির চাহিদা বেড়েছে।

বগুড়া শহরেই রয়েছে কমপক্ষে ৫০টি দইয়ের দোকান। এছাড়া শহরের আশপাশে রয়েছে আরো ১০০টির মতো। এসব দোকানে প্রতিদিন গড়ে ৬ হাজার টাকা করে দই বিক্রি হয়। এ হিসাবে এসব দোকানে প্রতিদিন প্রায় ৯ লাখ টাকার দই বিক্রি হয়। পুরো জেলায় প্রায় দুই হাজারের মতো দইয়ের দোকান আছে। বিভিন্ন দোকান ও ফুটপাতে আকার ভেদে প্রতি হাঁড়ি দই ৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। অভিজাত দোকানগুলোতে দইয়ের দাম আরো বেশি।

শহরের এশিয়া সুইট মিট ও দই ঘর, চেলোপাড়ার কুরানু, নবাববাড়ীর রুচিতা, কবি নজরুল ইসলাম সড়কের আকবরিয়া, মিঠাই, বিআরটিসি মার্কেটে রফাত দইঘর, দইবাজার, মিষ্টিমহল, সাতমাথায় দইঘর, মহরম আলী, শেরপুর দই ঘর, চিনিপাতা, রিপন দধি ভাণ্ডার, সাউদিয়া, ফুডভিলেজ দই, জলযোগ, বৈকালী ও শুভ দধি ভাণ্ডারের দইয়ের চাহিদা সবচেয়ে বেশি।

এই বিভাগের অন্য খবর

Back to top button