ধুনট উপজেলা

ধুনটে চেয়ারম্যান হয়ে চমক দেখালেন সোনিতা নাসরিন

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন সোনিতা নাসরিন।

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬ জন পুরুষ প্রার্থীকে পরাজিত করে তিনি বগুড়া জেলায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন।

সোনিতা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে ভোটে দাঁড়ান। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তার প্রাপ্ত ভোট ৬ হাজার ১৮৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন (অটোরিক্সা) পেয়েছেন ৪ হাজার ৫৮২ ভোট।

সোনিতা নাসরিন ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং নিমগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপনের স্ত্রী। তাকে নিয়ে এলাকায় সরস আলোচনা চলছে। এ যাবত তিন ধাপের ইউপি নির্বাচনে জেলার ৪৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে সোনিতাই প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button