ধুনট উপজেলা

ধুনটে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

বগুড়ার ধুনটে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চিথুলিয়া পূর্বপাড়ার মুদি দোকান ব্যবসায়ী কোব্বাদ আলীর বসতঘরের ভেতর এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে কোব্বাদ আলীকে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করেন গ্রামবাসি। কোব্বাদ আলী উপজেলার চিথুলিয়া পূর্বপাড়ার জাবক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ১০বছর বয়সি শিশুটি উপজেলার এক ভ্যানচালকের মেয়ে। বুধবার সকাল ১০টার দিকে শিশুটি তার মায়ের সাথে কোব্বাদ আলীর দোকানে চাল কেনার জন্য যায়। শিশুটির মা চাল কিনে নিয়ে বাড়িতে চলে আসে।

এসময় মেয়েটি দোকানের সামনে দাড়িয়ে ছিল। সেখানে অন্য কোন লোকজন না থাকার সুযোগে শিশুটিকে ললিপপ খাওয়ানোর লোভ দেখিয়ে দোকানের পাশে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করেন কোব্বাদ আলী।

এসময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে কোব্বাদ আলীকে আটক করে। পরে সংবাদ পেয়ে থানায় পুলিশ কোব্বাদ আলীকে থানা হেফাজতে নেয়। তার বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনাটি বিস্তারিত জানার পর আইনী ব্যবস্থা নেয়া হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button