ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ধর্ষণচেষ্টার শিকার তরুণীর আত্মহত্যা: মূল আসামীসহ গ্রেপ্তার ২

বগুড়ার ধুনটে ধর্ষণচেষ্টার শিকারের ঘটনায় এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত লিপি খাতুন (১৮) ধুনট উপজেলার কাইগাতি গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়, ১২ এপ্রিল সকালে বাড়িতে কেউ না থাকায় বাবুল তার সঙ্গী রফিককে নিয়ে লিপির বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে তার চিৎকার শুনে আশপাশের লােকজন ছুটে এলে বাবুল ও রফিক পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে ভুক্তভােগী বিষপান করে। তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখান থেকে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৩ এপ্রিল তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ১৪ এপ্রিল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বাল জানান, এ ঘটনায় প্রধান আসামি বাবুলসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button