ধুনট উপজেলা

বগুড়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বগুড়ার ধুনট উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার অভিযুক্ত আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজেদুল করিম খান। এ সময় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠু তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন, অভিভাবক হাবিবুল্লাহ মেজবাহ, আব্দুল মান্নান শেখ, ফজলুল হক, আওয়ামী লীগ নেতা ফারুক শেখ, শিক্ষার্থী মারুফ, কেয়া, যুথী, রিয়াদ ও জিম। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি করেন।

২০২০ সালের ৬ জুন রাতে উপজেলার চতুর্থ শ্রেণির ছাত্রীকে তার দাদার বাড়িতে ধর্ষণ করে একই গ্রামের মজিদ শেখের ছেলে ফজল শেখ ও নয়ন শেখ।

এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button