ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বিদ্যুৎস্পর্শে নৈশ প্রহরীর মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুতস্পর্শে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।

নিহত দুলাল হোসেন (৪৫) উপজেলার বেলকুচি গ্রামের মৃত দেলবর আলীর ছেলে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুলাল হোসেন পেশায় একজন নৈশ প্রহরী। তার বাড়িতে টিনের তৈরী ঘরের চালার উপর দিয়ে আড়াআড়ি ভাবে বিদ্যুৎ সঞ্চালনের তার ঝুলানো রয়েছে। ওই টিনের চালার সাথে বিদ্যুতের তার লেগে ছিল। বিকেলে ঘরের চাল মেরামত কাজ করার সময় বিদ্যুতস্পর্শে জ্ঞান হারিয়ে ফেলে দুলাল হোসেন। তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুরাইয়া ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই দুলাল হোসেনের মৃত্যু হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button