বগুড়ায় ইয়াবাসহ সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে ২৫০ পিচ ইয়াবাসহ রিপন মিয়া (৩৪) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রিপন মিয়া উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও মাধবডাঙ্গা গ্রামের জালাল আকন্দের ছেলে।
শনিবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এর আগের ৭টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা রিপন মিয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি। মাদক মামলায় জামিনে এসে প্রতিবারই তিনি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সদস্যরা তার বাড়িতে অভিযান চালিয়ে তার দেহ ও ঘর তল্লাশি করে ২৫০ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, এ ঘটনা থানা পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা করেছে। এ নিয়ে তার বিরুদ্ধে মোট ৮টি মাদক মামলা হলো।
মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিপন মিয়াকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
এসএ



