দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর

দুপচাঁচিয়ায় মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় এয়তেবারিয়া মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া তালুকদার পাড়ায় সুমাইয়া আক্তার (১৫) নামে এক কিশোরীর আত্মহত্যা করেন। ওই এলাকার সৌদি প্রবাসী আব্দুল মজিদের মেয়ে সুমাইয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মায়ের উপর অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button