অর্থ ও বানিজ্য
প্রধান খবর

ক্যাশলেস লেনদেনে ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক

ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনকে আরও জনপ্রিয় ও সহজ করতে ‘বাংলা কিউআর কোড’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় আগামী ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে বাংলা কিউআর ব্যবহার চালু করা হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে একটি বিশেষ মেলারও আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলা কিউআর চালুর ফলে সব ধরনের গ্রাহক একই কিউআর কোড ব্যবহার করে সহজে ও দ্রুত লেনদেন করতে পারবেন। এর মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও স্বচ্ছ, নিরাপদ এবং ব্যবহারবান্ধব হবে।

তারা আরও বলেন, নগদ টাকার ব্যবহার কমলে একদিকে যেমন নোট ছাপানো ও ব্যবস্থাপনার ব্যয় হ্রাস পাবে, অন্যদিকে লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।

মেলায় দেশের শীর্ষ রিটেইল চেইন প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বপ্ন এবং আগোরা-সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।

বাংলা কিউআর চালুর মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সমন্বিত ও আধুনিক করার পাশাপাশি স্মার্ট আর্থিক লেনদেন ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button