দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর
বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে দুপচাঁচিয়ার আলতাবনগর রেল স্টেশনের পশ্চিম পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৪০ বছর।
সকালে আলতাবনগর রেল স্টেশনের পশ্চিম পাশে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে তার পরনের পোশাক ও চেহারা দেখে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এসএ



