দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আবু তালহা (৬) ওই এলাকার আবু কালামের ছেলে। সে স্থানীয় ব্রাক স্কুলে শিশু শ্রেণিতে পড়াশুনা করতো।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালোড়ার কঞ্চিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে সবার অগোচরে বাড়ির পাশের এই পুকুরে ডুবে যায় শিশুটি। মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button