দুপচাঁচিয়া উপজেলা

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

দুপচাঁচিয়ায় ডাকাতি প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক করছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মুখোশ ও একটি পিকআপ গাড়ী উদ্ধার হয়।

২৪ এপ্রিল দিবাগত রাত ২ টার দিকে দুপচাঁচিয়া থানাধীন জিয়ানগর ইউনিয়ন পরিষদের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন -মোঃ জিহাদ হোসেন মুরাদ (১৯), মোঃ কাওছার হোসেন(২০), মোঃ সোহেল রানা বাবু (২১), মোঃ আলিফ হোসেন(২৩)

পুলিশ জানায়, মোঃ সিরাজুল ইসলাম ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালিন রনপাহারা ডিউটি করাকালে বড়িয়া ব্রীজের নিচে দুপচাঁচিয়া হইতে আক্কেলপুর গামী রাস্তায় ৮/১০ জন অল্প বয়সী সন্দেহভাজন লোক দেখে পুলিশ পিকআপ থামালে উক্ত সন্দেহভাজন ব্যক্তিরা দিক-বেদিক পালানোর চেষ্টা করেন। তখন উক্ত এসআই সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উল্লেখিত ব্যক্তিদের আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা উক্ত রাস্তায় চলাচলকারী গাড়ী ঠেকাইয়া ছিনতাইয়ের জন্য সেখানে অপেক্ষা করছিলেন।

এসআই মোঃ এরশাদ আলী বাদী হয়ে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির অভিযোগে এজাহার দায়ের করলে দুপচাঁচিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,
আসামীগণ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আজ আসামীদের প্রত্যেকের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button