বগুড়ায় নারী চাতাল শ্রমিককে ধর্ষণ, আসামী গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় চাতালের এক নারী শ্রমিককে (৫০) ধর্ষণের অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আব্দুস সালাম(৫০) উপজেলার চন্দ্রদীঘি পূর্বপাড়ার মৃত ময়েজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর এলাকায় একটি চাতালে কাজ এবং সেখানেই টিনসেড ঘরে বসবাস করে আসছিল ওই নারী শ্রমিক। ওই নারীর সাথে আসামী আব্দুস সালামের পরিচয় হয় বেশ আগে থেকে। সেই সূত্রে গত এক মাস আগে আসামী আব্দুস সালাম ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে দৈহিক মেলামেশা সম্পর্ক গড়ে তুলেন। ওই নারী বিয়ের কথা বললে সালাম নানা অজুহাতে দিয়ে নিয়মিত দৈহিক মেলামেশায় লিপ্ত থাকেন।
১৩ মে রাত ১১ টায় আব্দুস সালাম অন্য দিনের মতো ওই নারীকে মেলামেশার প্রস্তাব করলে তিনি অসম্মতি জানায়। এতে ক্ষিপ্ত সালাম ওই নারীকে খুন, জখমের ভয়ভীতি ও হুমকি প্রদান করে জোরপূর্বক ধর্ষণের সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সালামকে হাতে নাতে আটক করে। একপর্যায়ে সালাম বিয়েতে রাজী হয়ে কাজী ডাকতে বলেন। এরপর বিয়ে রেজিস্ট্রি করার জন্য তার জাতীয় পরিচয়পত্র আনার কথা বলে কৌশলে পালিয়ে যায়।
নিরুপায় ওই নারী সোমবার বিকেলে দুপচাঁচিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সাহার পুকুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কালাম আজাদ জানান, আজ আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের শারিরীক পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
এসএ



