দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর
বগুড়ায় ধান ক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

বগুড়া দুপচাঁচিয়ায় ধান ক্ষেত থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত হারুন ফকির (৪৫) ইসলামপুর বড়বাড়িয়া এলাকার মৃত মঈন ফকিরের ছেলে।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে দুপচাঁচিয়া উপজেলার করমজী গুনাহার সড়কের পাশে একটি ধানের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাই অথবা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। নিহত ভ্যান চালকের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তাকে পেটে, পিঠে, মাথায় ছুরিকাঘাতসহ পায়ের রগ কেটে দেয়া হয়েছে। তার ব্যবহৃত ভ্যান ঘটনাস্থলের কিছু দূরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।
খুব শীঘ্রই হত্যার রহস্য উদঘাটন করা হবে। এজন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ



