উপজেলাদুপচাঁচিয়া উপজেলা

বগুড়ার দুপচাঁচিয়ায় ওষুধের দোকান বন্ধ করে ধর্মঘট

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ওষুধের দোকানিরা সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি ওষুধের দোকান জরুরী রোগীদের জন্য খুলে রেখে অন্য সব ওষুধের দোকান বন্ধ করে রাখেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার ডাকে এ ধর্মঘট পালন করা হয়।

দোকানিদের অভিযোগ, গত ৬ জুলাই দৈনিক করতোয়া পত্রিকায় ‘দুপচাঁচিয়ায় মেয়াদ উত্তীর্ণ ও প্রেসক্রিপশন ছাড়াই অবাধে ওষুধ বিক্রি করা হচ্ছে’ এমন সংবাদ প্রকাশ করা হয় এবং সংবাদে অনেকের ড্রাগ লাইসেন্স নেই ও দোকানিরা প্রেসক্রিপশন ছাড়াই রোগীর কথা শুনে নিম্নমানের ওষুধ দিয়ে অধিক মুনাফা লুটে নিচ্ছে উল্লেখ করা হয়। এরই প্রতিবাদে ওষুধের দোকানিরা ধর্মঘট পালন এবং সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সমিতির কার্যালয়ে প্রতিবাদ সভা করেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button