শিক্ষা
প্রধান খবর

আগামীকাল থেকে ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়

আগামীকাল শনিবার থেকে আগামী ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

ওই আদেশের পর অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনে করেছিলেন, আগামীকাল বিদ্যালয় খোলা থাকবে। এ নিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

তবে নতুন বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান হয়েছে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button