নির্বাচন
প্রধান খবর

পোস্টাল ভোটে প্রবাসীদের সাড়া: দেশে পৌঁছেছে প্রায় ৩ লাখ ৮০ হাজার ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোস্টাল ভোট ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালটের মধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে

আজ বৃহস্পতিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

প্রবাসী ভোটারদের ভোটদানের চিত্র

সালীম আহমাদ খান জানান, আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত-

  • ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হয়েছে
  • এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন
  • ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন
  • ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে ব্যালট জমা দিয়েছেন
  • এর মধ্যে ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন

দেশের ভেতরের পোস্টাল ভোট (আইসিপিভি)

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরেও পোস্টাল ভোট কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী-

  • দেশের ভেতরে নিবন্ধিত ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে
  • এর মধ্যে ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন
  • ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন
  • ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ভোটার পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন
  • এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ২৭ হাজার ৩৬৭টি ব্যালট বুঝে পেয়েছেন

মোট নিবন্ধিত পোস্টাল ভোটার

সালীম আহমাদ খান জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button