
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ঢাকা-১৭ আসনে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন তারেক রহমান।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
সারাদেশে কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



