বগুড়ায় নতুন নেতৃত্বে মিউজিশিয়ান্স এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক ● বগুড়া লাইভ
বগুড়ার শিল্পী সমাজে নতুন পদক্ষেপ- মিউজিশিয়ান্স এসোসিয়েশন অব বগুড়া (ম্যাব) এর নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সাধারণ সভা ও আলোচনার মাধ্যমে আগের আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সভায় উপস্থিত মিউজিশিয়ানদের ভোটে সভাপতি: উত্তম কুমার রায়,সাধারণ সম্পাদক: মহিদুল আলম সুনাম ও সাংগঠনিক সম্পাদক: আহাদ সওদাগর রিয়েল
পরবর্তীতে সভাপতিসহ সাধারণ সম্পাদক ও উপস্থিত মিউজিশিয়ানদের সম্মতিক্রমে মোট ১৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটি ভবিষ্যতে সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে এবং বগুড়ার শিল্পী ও সঙ্গীতশিল্পীদের উন্নয়ন, অধিকার রক্ষা ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলেও জানানো হয়।
ম্যাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বগুড়ার সঙ্গীতশিল্পীদের কল্যাণ, প্রশিক্ষণ, শিল্পীদের ন্যায্য অধিকার এবং সাংস্কৃতিক অগ্রগতির লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি শহরের শিল্পচর্চাকে আরও সংগঠিত ও পেশাদার রূপ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন নবনির্বাচিত নেতারা।
সংগঠনের পক্ষ থেকে সকল শিল্পী, গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের সহযোগিতা কামনা করা হয়েছে।



