বিনোদন
প্রধান খবর

রাশমিকা-বিজয়ের রাজকীয় বিয়ের আয়োজন রাজস্থানে

সাত বছরের প্রেমের পর বিয়ে

দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুর-এ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঘনিষ্ঠ পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, সকাল প্রায় ১০টা ১০ মিনিটের কিছু পরে বিয়ে সম্পন্ন করেন এই জুটি। বেশ কিছুদিন ধরেই চলছিল প্রস্তুতি। পরিবার ও নিকট বন্ধুদের উপস্থিতিতে রাজকীয় আয়োজনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। ভক্তদের দেওয়া জনপ্রিয় নামকে সম্মান জানিয়ে নিজেদের এই মিলনকে তারা নাম দিয়েছেন ‘বিরোশ’-এর বিয়ে।

বিয়ের আনুষ্ঠানিক ছবি ও ভিডিও প্রকাশের অপেক্ষায় আছেন তাদের অগণিত ভক্ত। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি। তবে অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু এআই-নির্মিত বিয়ের ছবি ভাইরাল হলেও সেগুলো ভুয়া বলে জানা গেছে।

রাশমিকা ও বিজয় প্রথম একসঙ্গে অভিনয় করেন গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেড-এ। পর্দার রসায়ন থেকেই বাস্তব জীবনের সম্পর্কের সূচনা। যদিও দীর্ঘদিন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, সম্প্রতি তারা তা স্বীকার করেন।

বিজয় দেবরাকোন্ডা অর্জুন রেড্ডি-এর মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান। অন্যদিকে রাশমিকা মান্দানা পুষ্পা: দ্য রাইজ ও অ্যানিমাল-এর মতো সফল চলচ্চিত্রে অভিনয় করে তেলেগু ও কন্নড় সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button