বিনোদন
প্রধান খবর

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই, বাবা কায়সার হামিদের আবেগি বার্তা

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (১৬ মে) ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

পোস্টে তিনি লেখেন,
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।”

তিনি আরও জানান, কারিনার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাই যেন তাকে ক্ষমা করে দেন। একই সঙ্গে এই কঠিন সময়ে যারা পাশে ছিলেন, দোয়া করেছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গুরুতর লিভারজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কারিনা কায়সারকে ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মূলত কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও পরে অভিনয়েও নিয়মিত কাজ করেন কারিনা কায়সার। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button