বিনোদন
প্রধান খবর

স্পাইডারম্যান সিনেমায় দেখা মিলবে মেসির?

হলিউড সিনেমায় লিওনেল মেসি! শুনে অবাক লাগলেও, আসন্ন ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার প্রচারণামূলক এক নতুন বিজ্ঞাপনে দেখা গেছে আর্জেন্টাইন মহাতারকাকে।

সনি পিকচার্স প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের এই ভিডিওতে টম হল্যান্ডের স্পাইডার-ম্যানের সঙ্গে হাজির হয়েছেন মেসি। ভিডিওর শুরুতে নিউইয়র্কের একটি ক্যাফেতে ‘স্পাইডি ট্র্যাকার’ নামের একটি ডিভাইস হাতে নিয়ে স্পাইডার-ম্যানকে খুঁজতে দেখা যায় তাকে। এরপরই দুজনের উপস্থিতিতে তৈরি হয় ভিন্নধর্মী এক ক্রসওভার মুহূর্ত।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে মেসির এমন উপস্থিতি ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই প্রকাশিত এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ভক্ত মজার ছলে মন্তব্য করছেন, স্পাইডার-ম্যানের পরবর্তী প্রতিপক্ষ যদি ‘দ্য ড্রিবলার’ হতো, তবে সেই চরিত্রে মেসির চেয়ে উপযুক্ত আর কেউ নেই।

তবে এটি শুধুই সিনেমার প্রচারণার অংশ। এখন পর্যন্ত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ চলচ্চিত্রে মেসির অভিনয় বা ক্যামিও চরিত্রে থাকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে, বিভিন্ন সামাজিকমাধ্যমে গুঞ্জন রয়েছে, এই বিজ্ঞাপনে অংশ নেওয়ার জন্য মেসি প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি টাকা) পারিশ্রমিক পেয়েছেন। তবে এ বিষয়ে সনি পিকচার্স বা মেসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিশ্বকাপকে ঘিরে এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের উচ্চ বাজেটের বিজ্ঞাপনে দেখা গেছে আর্জেন্টাইন অধিনায়ককে। আর ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button