বিনোদন
প্রধান খবর

প্রকাশ হলো সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক, লর্ডসের ব্যালকনিতে ‘দাদা’ রূপে রাজকুমার

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে তার বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-এর ফার্স্ট লুক পোস্টার। ২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজে লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোর ঐতিহাসিক মুহূর্তকে পুনর্নির্মাণ করা হয়েছে পোস্টারটিতে। এতে সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।

বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টারটি প্রকাশের পর ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজকুমার রাওয়ের লুক দেখে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং সৌরভ গাঙ্গুলিও।

বায়োপিকটি শুধু একজন ক্রিকেটারের সাফল্যের গল্প নয়, বরং এক বাঙালি তরুণের বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হয়ে ওঠার দীর্ঘ যাত্রার গল্প তুলে ধরবে। কলকাতার ক্রিকেটাঙ্গন থেকে জাতীয় দলে নেতৃত্ব, বিদেশের মাটিতে ভারতের লড়াকু মানসিকতা গড়ে তোলা, তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া এবং ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনার মতো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোও উঠে আসবে সিনেমাটিতে।

ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোটওয়ানে। প্রযোজনায় রয়েছেন লভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। টি-সিরিজ ও লাভ ফিল্মসের ব্যানারে নির্মিত এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি ২০২৭ সালের ১৪ মে বিশ্বব্যাপী মুক্তি পাবে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button