বিনোদন
প্রধান খবর

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম

জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম কনসার্টে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিতব্য ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’-এ পারফর্ম করবেন তিনি।

এই আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন আতিফ আসলাম। ফলে তার ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষারও অবসান হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটি বাতিল হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও আয়োজক প্রতিষ্ঠান তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই মঞ্চে উঠবেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এই গায়ক।

পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও আতিফ আসলামের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বলিউডের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশজুড়ে কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার সেই শিল্পীকে আবারও সরাসরি মঞ্চে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সংগীতপ্রেমীরা।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button