বিনোদন
প্রধান খবর

বিবাহবিচ্ছেদের পথে প্রীতম হাসান ও শেহতাজ

দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী-মডেল শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। রোববার (৪ অক্টোবর) রাতে নিজেদের ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান দুজনই। পরে শেহতাজও তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।

ছবি: সংগৃহীত

প্রীতম হাসান তার ফেসবুক পোস্টে লিখেছেন, পারস্পরিক বোঝাপড়ায় তাদের ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ছবি: সংগৃহীত

কেন এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, সে বিষয়টিও পরিষ্কার করেছেন প্রীতম। তিনি জানান, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।

তবে এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি বলেও জানিয়েছেন প্রীতম। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

শেহতাজও তার ফেসবুক পোস্টে জানান, প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তিনিও উল্লেখ করেন, সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো।

ছবি: সংগৃহীত

একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুজনই। পাশাপাশি একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সব সময় থাকবে বলেও জানিয়েছেন তারা।

ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি বিষয়টি সম্মান ও সহমর্মিতার সঙ্গে দেখার আহ্বানও জানিয়েছেন তারা।

প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় একসঙ্গে কাজ করতে গিয়ে। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। ২০১৭ সালে গানটির কাজের সময় তাদের পরিচয় হয়। পরে সেই সম্পর্ক প্রেমে গড়ায়।

দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তারা।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন প্রীতম ও শেহতাজ। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।

তবে তাদের ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ভালো যাচ্ছিল না। কাছের মানুষদের মধ্যেও তাদের আলাদা হয়ে যাওয়ার আলোচনা ছিল। শেষ পর্যন্ত রোববার রাতে নিজেদের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনলেন প্রীতম ও শেহতাজ।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button