আইন ও অপরাধবিনোদন
৩ দফা রিমান্ড শেষে আদালতে পরীমণি

মাদক মামলায় একদিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণিকে আদালতে হাজির করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাসে করে আদালতে হাজির করা হয়। বর্তমানে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) হাজতখানায় রাখা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমণিকে বনানী থানার মাদক মামলায় তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১০ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।



