গায়িকা মমতাজের মা আর নেই

দেশের ফোকসম্রাজ্ঞী মমতাজের মা উজালা বেগম আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা গেছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মমতাজের মা। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজই উজালা বেগমের দাফন সম্পন্ন হবে। মমতাজের বাবা বিখ্যাত বাউল শিল্পী মধু বয়াতী। তিনি দুটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী ছিলেন উজালা।
মমতাজ তিন দশকেরও বেশি সময় ধরে পেশাদার শিল্পী হিসেবে কাজ করছেন। সংগীতজীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তার। ২০০০ সালে হানিফ সংকেতের আমন্ত্রণে জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান করেন তিনি। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ও সোহেল আজিজের সুরে ‘রিটার্ন টিকিট’ গানটি গেয়েছিলেন সেসময়। এরপরই রাতারাতি সারাদেশের শ্রোতাদের কাছে পৌঁছে যান তিনি। ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এই শিল্পী।



