বিনোদন

সম্পূর্ণ হলো ভিকি-ক্যাটরিনার বিয়ে, দেখা যায়নি সালমানকে

সম্পূর্ণ হলো বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর। বিয়ের পরপরই ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করেছেন ক্যাটরিনা। ছবিতে লাল লেহেঙ্গায় দেখা গেছে এই অভিনেত্রীকে। ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে বরবেশে ছিলেন ভিকি।

এদিন বিকেলে বারওয়ারা ফোর্টের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ‘ভিক্যাট’। এসময় বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির সাজানো লাল লেহেঙ্গায় আলো ছড়িয়েছেন ক্যাটরিনা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কাচের কাজ করা পাল্কিতে মণ্ডপে এসেছেন ক্যাটরিনা। ফুল দিয়ে সাজানো হয়েছিল কনের পালকি। সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে আসেন ভিকি। শিশমহলের ভিতরে বিয়ের অনুষ্ঠান। হলুদ, কমলা, গোলাপি পর্দা ঘেরা রংবাহারি মণ্ডপে। মণ্ডপের চার দিকে তাঁবু খাটানো হয়েছিল অতিথিদের জন্য। সঙ্গে ছিল জমাটি ভুরিভোজ। ৮০ কেজি ওজনের ১০ ধরনের মিষ্টি আনানো হয়েছিল তারকাদের বিয়েতে। চার লক্ষ টাকার কেকও কাটা হয়েছিল।

তবে এ অনুষ্ঠানে দেখা যায়নি তাদের কোনো সাবেককে। ক্যাটরিনার বিশেষ দিনে পাশে ছিলেন না সালমান খান, এমনকি ক্যাটরিনার এক সময়ের ‘বেস্ট ফ্রেন্ড’ আলিয়া ভাটও হাজির হননি।

এই বিভাগের অন্য খবর

Back to top button