বিনোদন

আবার করোনায় আক্রান্ত পূর্ণিমা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। শনিবার (২২ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি জানান এই অভিনেত্রী নিজেই। এর আগে ২০২০ সালের অক্টোবরে করোনায় আক্রান্ত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। ফলে দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন তিনি।

করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে অভিনেত্রী তার পোস্টে লেখেন, পজিটিভ। সঙ্গে মুখে মাস্ক পরিহিত একটি ইমোজি যুক্ত করেছেন। জানা গেছে, গত সপ্তাহে কিছুটা উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করান পূর্ণিমা। এর ফল পজিটিভ এসেছে বলে শনিবার। আপাতত বাসাতেই বিশ্রামে আছেন তিনি। তার শারীরিক অবস্থা বেশ ভালো।

এই বিভাগের অন্য খবর

Back to top button