মুম্বাইয়ে ঝড় তুলেছে গাঙ্গুবাই, আয় ১০০ কোটি

মুম্বাইয়ে বক্স অফিসে রীতিমতো কাঁপন ধরিয়েছে আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। পৌঁছে গেছে ১০০ কোটির ঘরে, তাতেই সুপারহিট বানসালি-আলিয়া জুটি।
গাঙ্গুবাই মুক্তি পায় ২৫ ফেব্রুয়ারি। মুভিতে আলিয়ার দারুন অভিনয় যেন জানিয়ে দিয়েছে, কতোটা নিজেকে নিংড়ে দিয়েছিলেন তিনি।
পরিচালক বানসালি আশা করেছিলেন, এই সিনেমাটির আয় যেন শত কোটিতে পৌছায়।
শনিবার সকালেই এই সুখবর জানানো হয়েছে বানসালির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।
২ সপ্তাহে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ বিশ্বজুড়ে ব্যবসা করেছে মোট ১০৮. ৩ কোটি টাকার। দর্শকদের এমন ভালবাসা আর সমর্থনের জন্য পাল্টা ধন্যবাদও জানিয়েছেন তারা।
লেখক হুসেন জাইদির বই ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’-এর একটি অধ্যায়ের ওপর ভিত্তি করেই নির্মিত এই সিনেমা। বাস্তব ঘটনা নিয়েই পরিচালক সঞ্জয় লীলা তৈরি করেছেন এই সিনেমা। এতে দেখা যাবে আসল গাঙ্গুবাইয়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও পতিতালয়ের কুটিল রাজনীতি।
এসএ



