বিনোদন
এবার তেলেগু সিনেমায় বলিউডের ভাইজান

আলিয়া ভাট, অজয় দেবগণের পর এবার দক্ষিণ ভারতীয় সিনেমায় অনিভয় করতে যাচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান।
জানা গেছে, চিরঞ্জীবির আসন্ন ছবি ‘গডফাদার’ এর মাধ্যমেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখবেন সালমান। মোহন রাজার মালয়ালম ছবি ‘লুসিফার’ এর রিমেক হলো গডফাদার। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন চিরঞ্জীবি। একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলিউডের ভাইজানকে।
সোশ্যাল মিডিয়ায় এ সিনেমার টিজার শেয়ার করে সালমান লিখেছেন, আমরা সবাই যেন নিজের নিজের যত্ন নিই। টাইগার থ্রি আসছে ২০২৩ এর ঈদে। সবাই যেন দেখতে পারি। হিন্দি, তামিল ও তেলুগুতে ছবি মুক্তি পাবে।
ছবিটির শুটিংয়ের জন্য মুম্বাই আসছেন চিরঞ্জীবি। তেলুগু সুপারস্টারের জন্য নিজের বিলাসবহুল বাগানবাড়িতে থাকার ব্যবস্থা করেছেন সালমান। এ মাসেই শুরু হতে পারে সিনেমার শুটিং।
এসএ



