বিনোদন

কার বিয়ে খেতে এলো সানি লিওন?

ঢাকায় পৌঁছেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউডের আইটেম গার্ল সানি লিওন। নেটিজেনরা তাকে পেয়ে যেন সয়াবিন তেল কিংবা ইউক্রেন-রাশিয়ার কথা ভুলেই গেছেন! জানা গেছে, বিয়েতে পারফর্ম করতেই বাংলাদেশে এসেছেন সাবেক এই পর্নো তারকা।

শনিবার বিকাল ৪টার দিকে ঢাকায় আসেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েলও এসেছেন। গান বাংলা চ্যানেলের কর্ণধার ও গীতিকার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে পারফর্ম করতে ঢাকায় এসেছেন সানি লিওন।

বাংলাদেশে এসে শাহজালাল বিমানবন্দরে তোলা একটি ছবি সানি তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, আশা করি এটি একটি সুন্দর দেশ’।

তার একটু পরেই সানি লিওন তার স্বামীসহ কৌশিক হোসেন তাপসের সঙ্গে একটি সেলফি নিজের পেজে পোস্ট করেন।  ক্যাপশনে লিখেন, Time to have some fun with family in Dhaka!

এই বিভাগের অন্য খবর

Back to top button