বিনোদন
এখন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় শাকিব-অপুর সন্তান

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করেছিলেন দুজনে। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। তার কোনো ছবি অথবা ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে পোস্ট করা মানেই মুহূর্তে ভাইরাল।
খুব অল্প সময়ে মা-বাবার মতো জনপ্রিয়তা অর্জন করেছে ছোট্ট আব্রাম।
রোববার ২০ মার্চ দুপুরে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ফেইসবুক আইডিতে ছেলে জয়ের বেম কিছু ছবি দিয়ে পোস্টে লিখেছেন ‘কক্সবাজার’।
ছবিগুলোতে আব্রাম খান জয় গাড়ি ড্রাইভিং করছে এরকম পোজ দিয়েছেন। সবাই অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছে জয়কে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে জয়। প্রথমে অপুর বিয়ে গোপন থাকলেও দীর্ঘ সময় পর সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু।
এসএ
