বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার উদ্বোধন

বঙ্গবন্ধুর জীবন দর্শন আর কর্ম আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবে তাঁকে নিয়ে তৈরি বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’(মুজিব: দি মেকিং অব এ ন্যাশন)।

কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে ছবিটির ট্রেলার প্রিমিয়ার অনুষ্ঠানে একথা বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। উৎসবের ভারতীয় প্যাভিলিয়নে ৯০ সেকেন্ডের এই ট্রেলার প্রিমিয়ারে ছিলেন ভারতের তথ্যমন্ত্রী অনুরাগ ঠাকুর।

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসরের তৃতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছ’টায় ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ-ভারত যৌথউদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের তথ্যমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

৭ মার্চের ভাষণ দিয়ে শুরু হওয়া ৯০ সেকেন্ডের এই ট্রেলারের বাঁকে বাঁকে ধরা দিয়েছে টুঙ্গিপাড়ার মুজিবরের বঙ্গবন্ধু হয়ে ওঠার কথা।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলার মতো মহান মানুষদের জীবনী একটি চলচ্চিত্রে ফুটিয়ে তোলাদুরূহ হলেও এই সিনেমাটি বঙ্গবন্ধুর চেতনাকে যুগে যুগে জাগ্রত রাখবে এবং মানবতারজন্য আত্মনিবেদনের প্রেরণা যোগাবে।

দীর্ঘ দুই বছরের শুটিং শেষে কানে ছবিটির ট্রেলার উন্মোচনে যোগ দিয়ে ভারতের তথ্যমন্ত্রী অনুরাগ ঠাকুর তার বক্তৃতায় বাংলাদেশের সাথে যৌথভাবে বঙ্গবন্ধুর জীবনচিত্র নির্মাণের এ কাজকে তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বলে বর্ণনা করেন।

ছবিটির দুই কলাকুশলী আরেফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা এই ঐতিহাসিক ক্ষণে ভাগ করেছেন তাদের অনুভূতি। অনুষ্ঠানে ছবির পরিচালক শ্যাম বেনেগাল যুক্ত হন ভিডিও বার্তায়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button