নিরাপত্তা জোরদার সালমানের

সম্প্রতি সালমান খান ও তার বাবা সেলিম খান মৃত্যুর হুমকির উড়ো চিঠি পাবার পর থেকেই দুজনের নিরাপত্তা জোরদার করেছে ভারতের মহারাষ্ট্র সরকার। এরমধ্যেই সোমবার কড়া পুলিশি নিরাপত্তায় মুম্বাই ছেড়েছেন এই বলিউড সুপারস্টার।
এদিন মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে ব্যক্তিগত বিমানে করে সিনেমার শুটিং করতে হায়দরাবাদে গিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার হয়া একটি ভিডিও-তে দেখা গেছে, এয়ারপোর্টে সালমান খানের গাড়ি থোে প্রথমে বেরিয়ে আসে পুলিশ। তারপর ‘ভাইজান’কে গাড়ি থেকে বের করে বিমান বন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়। সাথে ছিলেন সালমানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরাও।
এর আগে এদিন সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও পুলিশের কড়া প্রহরা দেখা যায়। সেখানের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি স্থানীয় পুলিশ কর্মীদের সাথে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের পাঁচজন কর্মকর্তা সালমানের বাসভবনটি পরিদর্শন করেন।
এসময় মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান যে, সেলিম খান যেখানে হুমকি চিঠি পেয়েছিলেন পুলিশ সেই ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন। পাশাপাশি চিঠিটি গুরুত্ব সহকারে বিবেচনা করে পুলিশ ওই এলাকার বিভিন্ন সিসিটিভির ফুটেজ স্ক্যান করছে। খতিয়ে দেখছে যে ব্যক্তিটি সেখানে হুমকি নোটটি রেখে গেছেন, তার কোনো হদিস পাওয়া যায় কিনা!
৫ জুন সালমান খান ও তার বাবা সেলিম খানকেও হত্যার হুমকি দেওয়া হয় এক বেনামি চিঠির মাধ্যমে। যা নিয়ে মুম্বাইয়ের বান্দ্রা থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
এসএ



