বিনোদন
অভিনেত্রী শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণ

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মায়ের বাসায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার ভোর ৫টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুরে এ তথ্য জানিয়ে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন শাওন।
সেখানে তিনি লেখেন, আজ ভোর ৫টায় গুলশান ১ এ আমার মা’র বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহ আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের দুটি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে।
মেহের আফরোজ শাওন আরো লেখেন, বাসার কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি, তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আর আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে!



