বিনোদন

টকশোতে উপস্থাপককে বুবলীর নায়ক আদরের মারপিট! (ভিডিও)

মুক্তির প্রহর গুনছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসিরের রোমান্টিক-থ্রিলার গল্পের সিনেমা ‘তালাশ’। এতে নবাগত চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। আগামী শুক্রবার (১৭ জুন) সারাদেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।

এরই মধ্যে সিনেমাটির গান, ফার্স্টলুক, ট্রেলার ও পোস্টার প্রকাশ হয়েছে। স্বল্প বাজেটে সিনেমাটি নির্মিত হলেও ট্রেলার অবমুক্ত হওয়ার পর থেকেই ‘তালাশ’ নিয়ে আলোচনা শুরু হয়েছে। গান ও ট্রেলার দেখে নতুন জুটিকেও পছন্দ করতে শুরু করেছে দর্শকমহল।

তবে সম্প্রতি এই সিনেমার তিনজনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।অনেকেই বলছেন, এটা সিনেমার প্রচারণা আবার অন্যদিকে কেউ কেউ মনে করছে ঘটনাটি সত্য। ভাইরাল সেই ভিডিওতে দেখায় যায়, একটি টকশোর আয়োজনে ক্যামেরার সামনে উপস্থাপকের সঙ্গে মারামারিতে জড়ান নবীন চিত্রনায়ক আদর আজাদ। যেখানে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী ও পরিচালক সৈকত নাসিরও।

ভিডিওতে দেখা যায়, উপস্থাপককে বেধড়ক চড় ও লাথি দিচ্ছেন আদর আজাদ। যেখানে বুবলীও শামিল হয়েছেন। তবে তিনি আদরকে থামানোর চেষ্টা করেন।

ভিডিওতে উপস্থাপককে আদরের উদ্দেশ্যে বলতে শোনা গেছে ‘পাঁচ মিনিট আগেও আদর বের হয়ে গেছে। নিচে নেমেছে। সে তো দায়িত্বশীল না। ক্যারেক্টারের ভেতরেও নাই। দেখেন তার চেহারা।’

এমন সময় পরিচালক সৈকত নাসির বলেন, ‘আমাদের ক্যামেরা বন্ধ করা উচিত।’ ভিডিওটি নিয়ে জানতে চাওয়া হলে গণমাধ্যমে সিনেমাটির পরিচালক সৈকত নাসির গণমাধ্যমে বলেন, ‘আমরা কোনো টকশোতেই অংশ নিইনি। ভিডিওতে লেখা টকশো। সেটাই তো আমি বুঝতে পারছি না। আসলে আমরা সংবাদ সম্মেলন করে বিষয়টি সবাইকে পরিস্কার করে দেব। সিনেমা দেখলেই বোঝা যাবে।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার সিনেমার ভেতরে এমন সিন আছে। গল্পটাও প্রায় এমনই। এটাই ক্লিয়ার করব। আমরা ‘মেকিং অব তালাশ’ তৈরি করছিলাম। সেটারই দৃশ্য। এটা আমরা ১৫ তারিখ প্রকাশিত করব। কিন্তু এর আগে ঠিক কিভাবে এটি ভাইরাল হয়ে গেল তা বলতে পারছি না।

তবে বিষয়টি যদি প্রচারণার জন্য এমন মারামারির ভিডিও ভাইরাল করা হয়ে থাকে তবে নৈতিবাচক বলে মনে করছেন চলচ্চিত্র সমালোচকরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে এর সমালোচনা। তবে বিষয়টি কথা বলার জন্য ফোন দেওয়া হলেও মুঠোফোনে পাওয়া যায়নি আদর ও বুবলীকে।

উল্লেখ্য, আগামী ১৭ জুন মুক্তি পাবে বুবলী ও আদরের অভিনীত ‘তালাশ’। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির।

এই বিভাগের অন্য খবর

Back to top button