বগুড়া জেলাবিনোদন

বগুড়ায় এসে ‘সাইকো’ সিনেমা দেখলেন রোশান ও পূজা চেরি

এবারের ঈদে জিয়াউল রোশান ও পূজা চেরি অভিনীত ‘সাইকো’ সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে এর প্রচারণায় বিভিন্ন সিনেমা হল পরিদর্শন করছেন সিনেমার নায়ক-নায়িকা ও পরিচালক অনন্য মামুনসহ অন্যান্য কলাকুশলীরা।

এদিকে সোমবার (১৮ জুলাই) সিনেমার প্রচারে বগুড়ায় যান ‘সাইকো’ সিনেমা টিম। এদিন সন্দ্যায় শহরের সোনিয়া সিনেমা হলে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখেন বগুড়ায় যান রোশান ও পূজা চেরি। দর্শকের সঙ্গে কথা ও ভক্তদের আবদারে ফ্রেমবন্দি হন তারা।

সিনেমার নায়ক বলেন, এবার আমার অভিনীত সিনেমা তৃতীয়বারের মতো ঈদে মুক্তি পেল। বিষয়টি খুবই ভালো লাগছে। আর আমি অ্যাকশন সিনেমায় কাজ করতে খুব পছন্দ করি। এটি সেই ধাঁচেরই একটি সিনেমা।

এছাড়া এই অভিনেত্রী বগুড়ার বিষয়ে বলেন, এই শহরে এসে ভালো লাগছে। এতটা আশা করিনি আমি। তবে আসার পর আমার ধারণা একদমই বদলে গেছে।

অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রোশান ও পূজা চেরি। এতে আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রডাকশন।

এ সিনেমার শুটিং করা হয়েছে বাংলাদেশ ও নেপালে।

এই বিভাগের অন্য খবর

Back to top button